Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কক্সবাজারের জামায়াত নেতা আমজাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 7:26 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর জামায়ত নেতা আমজাদ হোসাইন হত্যা মামলার ৫ নং আসামী জসিম উদ্দিন (৪৫)কে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৯ নভেম্বর )রাত ১টার দিকে নাইক্ষংচড়ি গহীন জংগল থেকে তাকে গ্রেফতার করে । ধৃত আসামী একই এলাকার মৃত রহমত সালাম এর ছেলে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন ।

স্থানীয়রা জানান, মূলত এ জসিম উদ্দিন অত্র এলাকার যাবতীয় অপরাধের নিয়ন্ত্রক।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খাঁন তার নেতৃত্বে পরিচালিত অভিযানে চাঞ্চল্যকর এ হত্যা মামলার উক্ত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলমও এ গ্রেফতারের সংবাদ শুনেছেন জানান জানান।

ইতিপূর্বে ঘটনার দিন রাতে জনতা মামলার ১৪নং আসামী স্থানীয় ইউপি সদস্য এহছানুল হক(৫০)কেও আটক করে পুলিশে সোপর্দ করেছিল।

উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় উক্ত গ্রেফতারকৃত ছৈয়দ নুরের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি (২৪), তার বাহিনীর আবছার কামাল (৩৬) ও মো: মোফাচ্ছল (৪৫) এর নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা উপূর্যপুরী ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করে একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াত ইসলামীর যুব বিভাগের বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসাইনকে।। পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে?

বাইশারীতে রাবার বাগানে চুরি, থানায় অভিযোগের পর পাহারাদারকে মারধর ও বেঁধে রাখার অভিযোগ

এনায়েতপুরে ড. এম এ মুহিতের উঠান বৈঠক

বঞ্চিত মুখে হাসি: মাভাবিপ্রবিতে এতিম ও আহতদের পাশে ‘বৈছাআ’

বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজী শাহাব উদ্দিনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

তিন বছরের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ৯ তলা: স্বাস্থ্যমন্ত্রী