Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাইশারীতে রাবার বাগানে চুরি, থানায় অভিযোগের পর পাহারাদারকে মারধর ও বেঁধে রাখার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 9:25 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আলীক্যাং ধুইল্লাজিরি এলাকায় জহির কোম্পানির রাবার বাগানে চলমান চুরি ও জবর দখল চেষ্টার জেরে উত্তেজনা বিরাজ করছে। ধারাবাহিক চুরির ঘটনায় থানায় অভিযোগ করার পর বাগানের পাহারাদারকে মারধর ও প্রকাশ্যে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাবার বাগানটি দখল নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে ১৪ নভেম্বর রাতে ১২–১৫ জনের সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে বাগান থেকে প্রায় ৭শ’ পিস শুকনো রাবার সিট লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা। এ ঘটনা প্রিন্ট ,অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপর ২৮ নভেম্বর একই কায়দায় আবারও গভীর রাতে বাগান থেকে ৯১০ পিস শুকনো রাবার লুট করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। লুটের সময় কর্মচারীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর ২৮ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় জহির কোম্পানির ম্যানেজার কফিল উদ্দিন বাদী হয়ে আবু তালেব, (কালিরছড়া, ঈদগাঁও), আবদুর রহমান গুরা মিয়া (খুটাখালী, চকরিয়া), মনজুর আলম (ধুইল্লাজিরি, আলীক্যাং)সহ চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে বিবাদীপক্ষের লোকজন পুনরায় রাবার বাগানে হানা দেয় এবং পাহারাদার আবু বক্করকে মারধর করে বেধেঁ রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাহারাদার আবু বক্কর জানান, “আমাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আর চাকরি করা সম্ভব নয়।”

অভিযুক্ত আবদুল রহমান গুরা মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আবু বক্করকে মারধরের বিষয়টিও মিথ্যা।”

রাবার বাগানের মালিক জহির আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র বাগানটি দখলে নেওয়ার অপচেষ্টা করছে। সম্প্রতি দুই দফায় রাবার লুট করেছে। আমি চাই আইনের আওতায় এনে এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

এ ঘটনায় বাগান কর্মচারী ও সংশ্লিষ্টদের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের

জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি : রিজভী

অন্তর্বর্তী সরকারের কাছে খাদ্যশস্য মজুদ আছে ২১ লাখ মেট্রিক টন

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিমের তদারকিতে ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া