Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান: ধর্ম মন্ত্রণালয়

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতা কর্মসূচির আওতায় দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী এ সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসেই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, সম্মানী ভাতার আওতায় অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে গঠিত সেলের সাম্প্রতিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সেলের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্দা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদ নির্বাচন করা হবে। এছাড়া ‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি, ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ এ কর্মসূচির আওতায় আসবে।

মন্দির নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি উপজেলা থেকে পাঁচটি মন্দির অন্তর্ভুক্ত করা হবে।

এর মধ্যে ‘ক’ শ্রেণির প্রতিটি পৌরসভা থেকে দুটি এবং অন্যান্য পৌরসভা থেকে একটি করে মন্দির নির্বাচন করা হবে।

অবশিষ্ট মন্দির ইউনিয়ন পর্যায় থেকে বাছাই করা হবে।

অন্যদিকে, বৌদ্ধ বিহার ও গির্জার সংখ্যা জেলাভিত্তিক ২৫ শতাংশ হারে নির্ধারণ করা হবে।

বর্তমানে নির্বাচিত মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজক মাসিক ৫ হাজার টাকা করে সম্মানী পান।

মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের সেবাইত, বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও গির্জার সহকারী যাজক পান মাসিক ৩ হাজার টাকা।

এছাড়া মসজিদের খাদেম পান মাসিক ২ হাজার টাকা।

এই সম্মানীর অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হয়।

সরকার চলতি অর্থবছরে এ কর্মসূচির জন্য বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।

এ অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয় এ সুবিধার আওতায় আসছে।

আগামী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২৫-২০২৬ অর্থবছরে একটি পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হয়।

ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবি’র আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি

খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন চালককে জরিমানা

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার

‎বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ

বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ

পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ১৩৭ কোটি টাকা বরাদ্দ

খুবিতে ৪৭৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান