শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি’র আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো বিজ্ঞান অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ (ICMRS-2026) এর অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ।

‎সোমবার (৮ ডিসেম্বর) সম্মেলনের কনভেনার ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং সম্মেলন সম্পাদক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

‎​সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষকদের অনুরোধ ও আগ্রহ বিবেচনায় অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। যা পূর্বের ৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়া ফুল পেপার জমা দেওয়ার শেষ সময় ২০ ডিসেম্বর এবং নিবন্ধনের শেষ সময় ১৫ ডিসেম্বর অপরিবর্তিত রয়েছে।

‎​অ্যাবস্ট্রাক্ট পাঠাতে হবে icmrs2026@cou.ac.bd এই ইমেইল ঠিকানায়। নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে নিম্নলিখিত রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/uiz8en7AMF6B99Ri6। সম্মেলনের চূড়ান্ত ঘোষণা, বিস্তারিত খবর ও তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে পাওয়া যাবে।

‎সম্মেলনের ​নিবন্ধন ফি : স্থানীয় প্রতিনিধি: ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০), অতিথি: ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০), শিক্ষার্থী: ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০), বিদেশি প্রতিনিধি: ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার), বিদেশি শিক্ষার্থী: ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার)। নিবন্ধন ফি জমা দেওয়ার নির্দেশনা : সোনালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখায় আইসিএমআরএস-২০২৬ নামে খোলা অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে। অ্যাকাউন্ট নাম : ICMRS-2026, অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৮১৩৬০৬৪১। এছাড়াও নির্ধারিত বিকাশ নম্বরে ফি জমা দেওয়া যাবে। বিকাশ নম্বর ০১৭৭২২৪৪৩৩০।

‎উক্ত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। এছাড়াও, পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।

উল্লেখ্য, আগামী ৯-১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের উপদেষ্টা কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজ্ঞানী ও গবেষকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও রয়েছেন। উপস্থাপিত নির্বাচিত প্রবন্ধসমূহ বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩