Monday , 6 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রতিবেদক
বাসস
July 6, 2026 3:42 pm

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে মামলার দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার মো. তৌফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে এই ঘটনা ঘটে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এ অপরাধে তাকে সম্পূর্ণ সহায়তা করেন দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৩ সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাবতলীতে ব্যবসায়ী ও যুবদল নেতা আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নির্বাচন সামনে রেখে ঈদগাঁও থানা পরিদর্শন এসপির

ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিলাইছড়িতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের

গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান

জাবিতে ৪৫তম ব্যাচের রাজা–রানী নির্বাচন: উৎসবমুখর আবহে চলছে ভোটগ্রহণ