Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি ও কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে প্রাইভেটকারে ফিরছিলেন শরিফুল ইসলাম শরীফ। পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথার নিচের অংশ ও গলার কাছে আঘাত করে। গুরুতর আহত হলেও তিনি নিজেই গাড়ি চালিয়ে জয়নগর রিসোর্টের ২ নম্বর গেটের সামনে পৌঁছান। সেখানে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শরিফুল ইসলাম শরীফের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়। হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবসে জয়পুরহাটে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

অনিয়মের কারণে সরকারি হাসপাতালের একাধিক নার্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ

চৌদ্দগ্রামে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত