Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 12:56 pm

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধিঃ

জয়পুরহাটে সদ্য যোগদান করা নবাগত জেলা প্রশাসক (ডিসি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় এবং জয়পুরহাট জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বিস্তার, জনস্বার্থমূলক কার্যক্রমের সমন্বয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে, নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

নবাগত ডিসি প্রতিনিধি দলের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, জয়পুরহাটের উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণ ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নাগরিক সেবার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আশ্বাস দেন।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জেলাবাসীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসকের হাতে স্মারক ও শুভেচ্ছা সামগ্রী তুলে দেন গণঅধিকার পরিষদের নেতারা। অনুষ্ঠানটি সুষ্ঠু ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি

নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

এক বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ ১০ ভুল

নাটোরে বিদ্যুস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু

জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে প্রচার ও মিডিয়া কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫”

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাসির নগরে এ বছর আমন ধানের বাম্পার ফলন, কৃষক কৃষাণীর মুখে তৃপ্তির হাঁসি

চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২