Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইরান ইস্যুতে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

প্রতিবেদক
বাসস
April 28, 2026 7:51 am

ইরানের একটি প্রস্তাব নিয়ে সোমবার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি অনুযায়ী, চলমান যুদ্ধের মধ্যে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

প্রস্তাবটি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রস্তাবটি আলোচনা করা হচ্ছে।’

প্রেসিডেন্ট সকালে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেন তিনি। তবে ট্রাম্প প্রস্তাবটি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রস্তাব অনুযায়ী, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার আগে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই নিজেদের অবরোধ তুলে নেবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করছে না। এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রণালী খুলে দেওয়ার অর্থ হয় প্রণালী খোলা থাকবে, তবে ইরানের অনুমতি নিতে হবে, না হলে হামলার মুখে পড়তে হবে এবং তাদের অর্থ দিতে হবেÑ তাহলে সেটিকে প্রণালী খুলে দেওয়া বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘ইরান যদি একটি আন্তর্জাতিক জলপথ ব্যবহারের ক্ষেত্রে কে ব্যবহার করবে ও কত অর্থ দিতে হবে এমন ব্যবস্থা চালু করতে চায়, তাহলে তা আমরা মেনে নেব না।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম আক্সিওস জানায়, প্রণালী পুনরায় চালু করা এবং পারমাণবিক আলোচনা পরে স্থগিত রাখার প্রস্তাব নিয়ে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে এবিসি নিউজ দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, প্রস্তাবটি ওয়াশিংটনের নির্ধারিত ‘রেড লাইন’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

লিভিট সাংবাদিকদের বলেন, ‘ইরানকে নিয়ে প্রেসিডেন্টের রেড লাইন খুবই স্পষ্ট। শুধু আমেরিকান জনগণের কাছেই নয়, তাদের কাছেও তা পরিষ্কারভাবে জানানো হয়েছে।’

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

শৈলকূপায় ইস্কাপ সিরাপসহ মাদক কারবারি আটক

ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রুহুল কবির রিজভী

বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত