Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কচুছড়ি মুখ থেকে দেড় লাখের কাছাকাছি মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 7:58 am

আরমান হোসেন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় ভোররাতে চালানো অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সীমান্তরক্ষীরা। সিভিল সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, কচুছড়ি মুখ বিওপি হতে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং মেইন পিলার ২২৬৬/৩৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে এসব মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ১৩৫ টাকা। জিআর নম্বর ৯৮৭৯২৮-এর আওতায় মালামালগুলো জব্দ করা হয়েছে।

নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পানির পাইপলাইন স্থাপনের সময় ৩টি মর্টার শেল উদ্ধার

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৮৪

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

মাদারীপুরে অসচ্ছল ৬ পরিবারকে বিনামূল্যে গাভী বিতরণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক