Wednesday , 29 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লক্ষ্মীপুরে পানির পাইপলাইন স্থাপনের সময় ৩টি মর্টার শেল উদ্ধার

প্রতিবেদক
বাসস
July 29, 2026 1:41 pm

লক্ষ্মীপুর, জেলার রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটি খোঁড়ার এক পর্যায়ে প্রাচীন ৩টি মর্টার শেল (রকেট সাদৃশ্য) উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রামগতি উপজেলার ‘আ স ম আব্দুর রব সরকারি কলেজ’-এর সীমানা প্রাচীরের পূর্ব পাশ থেকে মর্টার তিনটি উদ্ধার করেছে পুলিশ।

বর্তমানে মর্টারশেলগুলো ওই স্থানে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আসম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন একদল শ্রমিক। মাটি খোঁড়ার একপর্যায়ে রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলোর দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্কা দেখা দেয়।

পরে কৌতূহলবশত শ্রমিকরা বস্তুগুলো মাটি থেকে তুলে ছবি তোলেন এবং নিরাপত্তা নিয়ে তৈরি শঙ্কা থেকে পুনরায় মাটিতে পুঁতে রাখেন।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে ৩ মর্টার শেল ওই স্থানে রেখে পুলিশি পাহারায় রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বাসসকে জানান, উদ্ধার হওয়া তিনটি বস্তু রকেট সদৃশ বা পদাতিক ট্রেন্স মর্টার শেল। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বস্তুগুলো আপাতত ওই স্থানে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

৪৮ ঘণ্টায় ১৫ কোটির টিকিট বিক্রি, ঝড় তুলেছে থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : ডা. জাহেদ

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

কুয়েটে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, আন্দোলনে শিক্ষার্থীরা

জকসু নির্বাচন: ছাত্রদল ও ছাত্রঅধিকারের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন