Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

৪৮ ঘণ্টায় ১৫ কোটির টিকিট বিক্রি, ঝড় তুলেছে থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগান’ ঘিরে এখন তুঙ্গে ভক্তদের উন্মাদনা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা—আগামীকাল, বৃহস্পতিবার (২৩ জুলাই), বড় পর্দায় মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। বিদায়ী সিনেমা হিসেবে ‘জন নায়াগান’কে ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছে।

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে ছিল প্যান-ইন্ডিয়ান এই প্রজেক্টটির মুক্তি। একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় দর্শকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার ঘোষণা দেওয়ার পরই বিজয় জানিয়েছিলেন, ‘জন নায়াগান’ হবে তার অভিনয় ক্যারিয়ারের শেষ সিনেমা। এরই মধ্যে গত ৯ এপ্রিল, নির্বাচনের আগে, সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও নির্মাতাদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এইচ. বিনোথ পরিচালিত অ্যাকশন-ড্রামাটি মুক্তির আগেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বলিউড লাইফ-এর তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া মিলেছে। ভারতে মাত্র ৪৮ ঘণ্টায় ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি প্রায় ১৫ কোটি টাকা আয় করেছে। প্রথম সপ্তাহান্তের বিশ্বব্যাপী প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকার সীমাও ছাড়িয়ে গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বড় ধরনের প্রচারণা ছাড়াই এই সাফল্য অর্জন করেছে সিনেমাটি। সারা ভারতে সিনেমাটির জন্য প্রায় ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে। টিকিটের চাহিদা সামাল দিতে অনেক হল মালিককেই বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে।

অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে নির্মিত এই থ্রিলারে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল ও প্রকাশ রাজ। বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে ‘জন নায়াগান’ বছরের অন্যতম বড় ওপেনিং রেকর্ড গড়তে পারে বলেই মনে করছেন সিনেমা–সংশ্লিষ্টরা ও বক্স অফিস বিশ্লেষকরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

পবিপ্রবির ‘ADM-LAB’ প্রকল্প জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত উন্মোচন করবে-পবিপ্রবি ভিসি।

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

সৌদিকে ২০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ