Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 11:41 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও রশিদ আহমদ সড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঈদগাঁও উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের নেতৃত্বে সরকারি খাস জমিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড স্থাপন করে সরকারি মালিকানা চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ঈদগাঁও মৌজার মেহেরঘোনা এলাকায় কলেজ গেইট সংলগ্ন কলেজ রোডের উত্তর পাশে অবস্থিত সরকারি খাস জমি—আরএস ১৭৮৭৬-এর তুলনামূলক বিএস ১৫৫৫৮ দাগভুক্ত মোট ৪৬ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় মৃত মাস্টার ছাবের আহাম্মদের পুত্র ও আওয়ামী লীগ নেতা সেলিমের নেতৃত্বে একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ সরকারি জমি বিক্রি করে দেয়। এরই মধ্যে জমির একাংশে পাকা বাউন্ডারি নির্মাণ এবং অন্য অংশে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল।

অবৈধভাবে বাউন্ডারি নির্মাণকারী কালু জানান, “আমরা সেলিমের কাছ থেকে টাকা দিয়ে জায়গাটি কিনে বাউন্ডারি দিচ্ছিলাম। পরে জানতে পারি এটি সরকারি খাস জমি। তাই আমরা বাউন্ডারি ভেঙে ফেলব।” তিনি আরও জানান, অন্যান্য অবৈধ দখলকারীরাও সরকারি জমি ছেড়ে দেবে বলে সম্মতি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম দাবি করেন, “জমিগুলো দীর্ঘদিন ধরে তার দখলে ছিল।”

এদিকে ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আবদুল জব্বার জানান, “আমি নিজে অভিযান পরিচালনা করেছি। সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন করা হয়েছে।”

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কালচারাল প্রোটেকশন ফান্ডের জন্য আবেদন শুরু, মিলবে ৫ লাখ পাউন্ড অনুদান

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের জোর তৎপরতা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আড়িয়াল খাঁ নদের বুকে নৌকাবাইচের উৎসব

সাতক্ষীরা সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু