Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আড়িয়াল খাঁ নদের বুকে নৌকাবাইচের উৎসব

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 10:12 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

কাঁসর ঘন্টার টুংটাং আওয়াজ আর জলের ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয়ে উঠল আড়িয়াল খাঁ নদ। মাঝিমাল্লাদের হাতে বৈঠার তাল, আর দর্শকদের হৈহুল্লোড়ে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ।

কেউবা আবার ট্রলারে উঠে উপভোগ করেন এই নৌকাবাইচ। মাদারীপুরের হবিগঞ্জ থেকে চরবাজিতপুর পর্যন্ত টানা তিন কিলোমিটারজুড়ে চলে এ আয়োজন। প্রতিযোগিতার সময় নদীর বুকজুড়ে দুলে ওঠে বৈঠার ছন্দ, আর তার সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের উল্লাসে চারপাশ রূপ নেয় প্রাণোচ্ছল এক মিলনমেলায়।

স্থানীয়রা জানান, নৌকাবাইচ এখন আর শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে গ্রামীণ সংস্কৃতির এক বড় উৎসব। প্রতিবছর এই আয়োজনে এলাকার মানুষ যেমন আনন্দ পান, তেমনি প্রবাসী ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজনও ভিড় জমায় নদীর তীরে।

সাংস্কৃতিক ঐতিহ্যের এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে দর্শনার্থীরা বলেন, “এমন উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখছে এবং সবাইকে একত্রিত করছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইউএনওর উদ্যোগে নতুন পাকা বাড়ি পেলেন ছয় প্রতিবন্ধী ভাই-বোন

ধর্মপাশায় ঘন কুয়াশার হাড় কাঁপানো শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন

চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

কুয়াকাটা সমুদ্র সৈকতে লঘুচাপের প্রভাব

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন দুই যুদ্ধজাহাজ সরে গেছে: আইআরজিসি

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস