Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 18, 2025 1:57 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৫টা থেকে ১১টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীন মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে। একই সময়ে মনাকষা বিওপির আরেকটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ১৫৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। উদ্ধারকৃত সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাই

আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় দিবসে জাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ : প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ

দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং

আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ৮৫তম জন্মদিন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল