Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিড়ালের আঁচড়ের পর শিশুর কণ্ঠে ‘মিউ মিউ’, কী বলছেন চিকিৎসক

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হলেও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি।শনিবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।জানা যায়, মুস্তারীন আদ্রিতা ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে অস্বাভাবিক আচরণ করতে এবং বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও কৌতূহল তৈরি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। প্রায় ৬ মাস আগে ওই বিড়ালটি শিশুটিকে আঁচড় দেয়। তারপর শিশুকে জলাতঙ্কের ভ্যাক্সিনও দেওয়া হয়। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হেলাল মজুমদার জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তারা ঘটনাটি জানতে পারেন। শিশুটির পরিবারের সদস্যরা বর্তমানে বাড়িতে নেই এবং আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন বলে তারা জানতে পেরেছেন। তবে তাকে রাজধানীর কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে তার মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

শিশুটির ‘মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, এসব আচরণ যে জলাতঙ্কের কারণে হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয়, আতঙ্ক বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুর মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু

কুয়েট সংলগ্ন বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা: নিহত এক

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ৮১৮

ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত

নবীনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পশ্চিম তীর ও গাজার কিছু এলাকায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৯০০-তে উন্নীতের পরিকল্পনা

গোপালগঞ্জে বাম্পার ফলনে আশা জাগিয়েছে ‘ব্রি-১০৮’