Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রামগঞ্জে কবরস্থান থেকে ২৪ কেজি ব্যবহৃত গুলির ধাতব অংশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 8, 2026 9:32 am

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মসজিদসংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৪ কেজি ব্যবহৃত গুলির সামনের অংশ (সীসা/ধাতব অংশ) উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব ধাতব অংশের উৎস ও এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের বায়তুল নূর জামে মসজিদসংলগ্ন কবরস্থান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবরস্থানের ভেতরে একটি বেওয়ারিশ ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি জব্দ করে।

পরে ব্যাগ খুলে তার ভেতরে আনুমানিক ২৪ কেজি ওজনের ব্যবহৃত গুলির খোলস ও সামনের ধাতব অংশ পাওয়া যায়।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো ব্যবহৃত গুলির সামনের ধাতব বা সীসার অংশ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো ফায়ারিং রেঞ্জ বা অন্য কোনো উৎস থেকে সংগৃহীত কিংবা চুরিকৃত এসব ধাতব অংশ দুর্বৃত্তরা সেখানে ফেলে যেতে পারে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ধাতব অংশগুলোর প্রকৃত উৎস, কীভাবে এগুলো কবরস্থানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

প্রথম পর্যায়ে ১১ উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হবে: কৃষি মন্ত্রী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজ

ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার

আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দীপেন দেওয়ানের পক্ষে বিএনপির প্রচারণা জোরদার

ছাদের সবুজ বাগানে শারমিনের বার্ষিক আয় ১২ লাখ টাকা, দিয়েছে জাতীয় সম্মান