Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 8, 2026 7:30 am

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি রিভলবার, চারটি গুলি এবং লুট করা ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তানভীর আবেদীন ওরফে জুঁই, মো. মজিবুর রহমান, মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির, মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন ও সজল চৌধুরী।

ডিএমপি জানায়, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডির ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা নিয়ে যায় ৮ থেকে ১০ জনের একটি দল।

টাকা নিয়ে পালানোর সময় ধানমন্ডি মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি গুলিসহ দেশে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য ও প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজন হলেন—মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন ও সজল চৌধুরী। তাদের মধ্যে সোলায়মান মৃধাকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, অভিযানে জাকারিয়া হোসেনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, চক্রটির পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত