শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা জোরদার করতে বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভা। বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহত্তর মুসলিম ব্লক কেন্দ্রিক এ কর্মসূচিতে স্থানীয় দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টায় মুসলিম ব্লকের প্রধান বাজার চত্বরে সমবেত হন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা। সেখান থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া এবং বসতবাড়িতে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করা হয়।

এতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি, বিএনপির জাতীয় ইশতেহারভিত্তিক অঙ্গীকারসমূহ এবং প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের বার্তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।

পদযাত্রার পুরো পথজুড়ে নেতাকর্মীরা স্লোগান দেয়, “ধানের শীষে ভোট দিন”, “গণতন্ত্র ফিরিয়ে আনুন”, “তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন।”

নারী–পুরুষ, তরুণ কর্মী ও প্রবীণ নেতাদের সক্রিয় উপস্থিতিতে এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়। অনেক দোকানদার ও পথচারীও লিফলেট সংগ্রহ করে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

পদযাত্রা শেষে পুনরায় মুসলিম ব্লকের বাজারে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী এবং সঞ্চালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ–সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু।

তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। বিএনপির কর্মীরা মাঠে নামলে জনগণ আস্থা পায়, আর আজকের পদযাত্রা তার বাস্তব প্রমাণ।”

তিনি আরও বলেন, “সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াই চালিয়ে যেতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।”

সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি, সেলিম উদ্দিন বাহারী, সহ কৃষি–বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, নুর আলম, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি পৌর বিএনপি।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা ঘোষণা দেন, “আগামী দিনগুলোতে প্রতিটি ওয়ার্ডে, এলাকায় ও গ্রামে গ্রামে আরও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। ধানের শীষের জয় নিশ্চিত করতে ঘরে ঘরে ভোটার যোগাযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩