শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার ফিলিস্তিনি অঞ্চল জেনিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই কিশোর হলো— ইসলাম আবদেল আজিজ নৌহ মাজারমেহ ও মুহাম্মদ সারি ওমর মাসকালা। দুজনেরই বয়স ১৪ বছর।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরের ভেতরে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় তাদের কিছু জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করার সময় একদল বেসামরিক লোকের ওপর গুলি চালায় ইসরাইলি সেনা।

ওই গুলিতে ফিলিস্তিনি কিশোর দুজন নিহত হয়।

এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা দাবি করে, ওই এলাকায় ‘সন্দেহভাজনদের’ একটি দল তাদের কাছে আসার চেষ্টা করলে সৈন্যরা গুলি চালায়।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরও আহত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েক মাস ধরে, ইসরাইলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে হামলা চালিয়ে আসছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করার লক্ষ্যেই এ হামলা পরিচালিত হচ্ছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইসরাইল জেনিনে ট্যাঙ্ক মোতায়েন করে। জেনিন ফিলিস্তিনি জিহাদীদের একটি পরিচিত কেন্দ্রস্থল।

২০০৫ সালে দ্বিতীয় ইন্তিফাদার সমাপ্তির পর পশ্চিম তীরে এই ধরণের প্রথম মোতায়েন।

ইসরাইলি সেনাবাহিনী তখন থেকে উত্তর পশ্চিম তীরের বিভিন্ন শিবিরের কয়েক ডজন ভবন ভেঙে দিয়েছে, যাতে করে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশের নতুন পথ খুলে দেওয়া যায়।

ইসরাইলি বাহিনীল এই আগ্রাসনে কয়েক হাজার ফিলিস্তিনি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রায় দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা বেড়েছে।

১৯৬৭ সাল থেকে ইসরাইল ফিলিস্তিনের এই ভূখণ্ডটি জোরপূর্বক দখল করে রেখেছে এবং সেখানে নির্মম দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৯৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি সরকারের দাবি অনুযায়ী, একই সময়ে, ফিলিস্তিনিদের আক্রমণে ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার সময় সৈন্যসহ কমপক্ষে ৪২ জন ইসরাইলি নিহত হয়েছে।

সুত্রঃ এএফপি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩