Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 7:13 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর যৌথ বাহিনীর অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. রতন (৩৩) মরকুন পশ্চিম পাড়ার মিরার বাড়ির ভাড়াটিয়া। তিনি লালমনিরহাট জেলার সদর থানার থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে MI911 AI U.S ARMY শব্দটি লেখা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র রাখার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সফলভাবে অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন

শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ড. শফিকুল ইসলাম মাসুদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর