Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভোলায় কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
বাসস
May 2, 2026 1:14 pm

জেলায় আজ কালবৈশাখী ঝড়ের তা-বে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

আজ শনিবার দুপুর দুইটায় হঠাৎ শুরু হওয়া ঝড়ো তান্ডবে ভোলা সদর উপজেলার কম্পাউন্ডের মধ্যে থাকা দুইটি অর্ধশত বয়সী রেইট্রি গাছ সড়কে মধ্যে পরে যায়। এসময় বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। সেখানকার গাইড ওয়াল ও বিলবোর্ড ভেঙে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার সড়কে গাছ ও গাছের ডাল ভেঙে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অনেক স্থানে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে ছিঁড়ে যাওয়ায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। গ্রামাঞ্চলের সড়কেও একই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বহু পরিবার।

এদিকে, ঝড় থামার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন বিভিন্ন সড়ক থেকে গাছ অপসারণে কাজ শুরু করেছে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ভোলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো)-এর সিনিয়র প্রকৌশলী মো. মাজেদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইনসমূহ মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভোলার জেলা প্রশাসক শামীম রহমান জানান, কালবৈশাখী ঝড়ে জেলার যেসব এলাকায় ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে এক মদ ব্যাবসায়ী আটক

নাসিরনগরে জাতীয়তাবাদী বাউল দলের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ছাত্রশিবিরের উদ্যোগে কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে বই প্রদান

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে সেতু ও রংপুর-লালমনিরহাট সড়ক

নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

টঙ্গীতে সরকারী হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ