Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টঙ্গীতে সরকারী হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 8:50 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিন থেকে অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারী) বিকেল পাঁচটার দিকে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি হেফাজতে নেন। এঘটনায় এলাকা জুড়ে ব্যপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এই লাশ ফেলে গেছে তা নিশ্চিত করতে পারে নি হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী যুবক হাসান বলেন, বিকেল পাঁচটার দিকে হাসপাতালের কম্পাউন্ডে খেলছিলেন তারা। এসময় পাশে থাকা ডাস্টবিন থেকে দুইটি কুকুর একটি অপরিপক্ক নবজাতকের লাশ নিয়ে টানাটানি করতে দেখে পুলিশে খবর দেন তারা।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি হেফাজতে নেয় পুলিশ।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এবিষয়ে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডঃ আফজালুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল ৩৫ কেজির ২ কোরাল, বিক্রি ৫২ হাজার

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

মাভাবিপ্রবির শিক্ষক দম্পতির একই সঙ্গে পিএইচডি অর্জন

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও স্কেভেটর জব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

মিছিলের প্রস্তুতিকালে অস্ত্র ও ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার