Friday , 6 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ ই জুন, বৃহস্পতিবার দুপুর ২টায় এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্টানের  সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোঃ মানিক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আযহারুল ইসলাম সোহেল, ছাত্রদলের সদস্য সচিব মোঃ রনি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈকত কবীর নাদিমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি রচনা করেন। নারী উন্নয়ন, শিশুদের বিকাশ এবং একটি সমৃদ্ধ জাতি গঠনে তার দৃষ্টিভঙ্গি ছিল অগ্রগামী। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বগুড়ায় নিষিদ্ধ রং মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, ৫ লাখ টাকা জরিমানা

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

গোয়াইনঘাটে ভারতীয় ব্যাটারি ও কসমেটিকসসহ ২ জন আটক

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পদ্মা নদীতে অভিযানে জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ