Wednesday , 6 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

প্রতিবেদক
বাসস
May 6, 2026 4:43 am

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌যাব)। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাসস’কে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাব চিরুনি অভিযান চালিয়েছে। এসময় অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে ।

উল্লেখ্য,মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় হামলার ঘটনা ঘটে।

দায়িত্ব পালনরত অবস্থায় র‌্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ হামলায় ৩ জন র‌্যাব সদস্য আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

এক নজরে এসএসসি পরীক্ষার ফল ২০২৫

পাঁচ সন্তান জন্ম দেয়া পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলো ইসলামী তরুণ সমাজ বাউফল

লালমনিরহাটের জাতীয় মহাসড়ক এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় সড়কে অবস্থান কর্মসূচি

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির

ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা