Monday , 25 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 25, 2025 12:51 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। তিনি তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহযোগিতা করলে তারাও সমাজের অংশ হয়ে গড়ে তুলতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ। সরকার প্রতিবন্ধীদের জন্য নানাবিধ সহায়তা চালু রেখেছে এবং আমরা তা যথাসম্ভব পৌঁছে দিতে কাজ করছি।

এই কর্মসূচিতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুল রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।

আরও উপস্থিত ছিলেন—পৌর জামায়াতে ইসরামীর আমির আবুল বাশার, পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী,পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদল নেতা রাজীব ফয়সাল,
যুবদল নেতা মোঃ সাব্বির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রতিটি উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেন। উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

শিশুরা সমাজের বোঝা নয়, দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে : সমাজকল্যাণ মন্ত্রী

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাসির নগরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত