Thursday , 23 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইলুহারে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অভিযান, ডিলারকে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 23, 2026 1:26 pm

সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামের তালুকদার হুলায় কবিরের বাড়ির সামনে একটি মাদ্রাসার নিচতলায় এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, বৈঠাকাটা বাজারের ডিলার মোঃ আমান নিয়মবহির্ভূতভাবে সেখানে একটি দোকান স্থাপন করে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব। এ সময় অভিযুক্ত ডিলার মোঃ আমান (পিতা: মৃত আবদুর রাজ্জাক)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মজুদ বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মওলানা ভাসানীর মাজার জিয়ারতে মাভাবিপ্রবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে অবহিতকরণ সভা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার আলী আহমদ

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

নাসির নগরে বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত,

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান