Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সৌদি আরবে পৌঁছেছেন ৪৮, ২২৭ জন বাংলাদেশি হজযাত্রী

প্রতিবেদক
বাসস
May 7, 2026 12:57 pm

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২৩টি হজ ফ্লাইটে মোট ৪৮ হাজার ২২৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত দুইজন নারীসহ মোট ১০ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন।

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ১৫ হাজার ৮১৪ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১১ হাজার ৯৫৫ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৭৯১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৭ হাজার ৩৪৫ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

অবশিষ্ট ৩০ হাজার ১৪৫ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯১৫টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালাম আজাদের

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইইডির প্রধান প্রকৌশলী

দোয়ারাবাজারে রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুলে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

জাবিতে হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ