Monday , 22 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 22, 2025 12:14 pm

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. নওয়াব আলী (৬৫)। তিনি খালিশাকান্দা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. নওয়াব আলী মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ খ্রি., ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীন রুজুকৃত নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুপুর ২টার দিকে তাকে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গণভোট নিয়ে জাকসুর ব্যানারে সেমিনার: ভিপির মতামত না নেওয়ার অভিযোগ

চৌদ্দগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

দুধকুমার নদীতে ভেসে আসছে গরু সহ শত শত গাছের গুড়ি

অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক

মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রাহুলের