Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফ্রান্সে স্কুলে যাওয়ার পথে প্রেমিকের ছুরিকাঘাতে ১৪ বছরের কিশোরী নিহত

প্রতিবেদক
বাসস
May 7, 2026 2:04 pm

স্কুলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরী ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার ফ্রান্সের একটি গ্রাম গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।

এই ঘটনায় বুধবার সন্ধ্যায় ২৩ বছর বয়সী এক বেকার যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, যুবকটি সম্ভবত ভুক্তভোগীর সাবেক প্রেমিক।

যুবকটি তার বাবা-মায়ের সঙ্গে বাস করেন।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বুধবার সকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের ফেরে-এন-তারদেনোইস এলাকার একটি রাস্তায় ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

কিশোরিটি গলায় একাধিক ছুরিকাঘাতে আহত হন। উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ফ্রান্সের ফেরে-এন-তারদেনোইস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথের সামনে সাদা গোলাপ ও মোমবাতি রাখা হয়।

একজন মা তার মেয়েদের স্কুলে পৌঁছে দিচ্ছিলেন।

তিনি বলেন, ‘এটি পুরোপুরি এক ভয়াবহ ঘটনা।’

তিনি বলেন, ‘সাধারণত তারা বাসে যায়, কিন্তু আজ সকালে আমি তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।’

নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই মা জানান, তার মেয়ে নিহত ওই কিশোরীকে ‘খুব ভালোভাবে’ চিনত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ

অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের, সরাসরি আলোচনা নাকচ ইরানের

আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান

বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা

কুবির নটরডেমিয়ান পরিবারের নেতৃত্বে পিয়াস-হৃদয়

বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুমিল্লা-১১ আসনে সবচেয়ে কম ৯৮ ভোট পেয়েছেন আলমগীর

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০