Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দোয়ারাবাজারে রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুলে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 17, 2025 4:01 pm

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে অবস্থিত ‘রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল’ এ মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী সমাজকর্মী মোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুন নূর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন নয়; বরং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলা।’ তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোরশেদ আলম বলেন, গ্রামীণ পর্যায়ে মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলো নতুন প্রজন্মের মাঝে ইতিহাসচেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান দোয়ারাবাজার উপজেলায় নারীশিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখে। স্থানীয় শিক্ষা অঙ্গনে অনুষ্ঠানটি একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান পিটারসেনের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাসিরনগরে প্রশাসনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক দুই জন

কমল নগরের জারিরদোনা খাল পুরোপুরি দখল মুক্ত হয়নি, সাধারণ জনতার দুঃখ প্রকাশ

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স