Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সিরাজগঞ্জে অবৈধভাবে পরিবহনের সময় ৪৮ বস্তা সার জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 10, 2026 7:32 am

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় অবৈধভাবে পরিবহনের সময় ৪৮ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় তিন ভ্যানচালককে সার ব্যবস্থা আইনে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাটুয়ারপাড়া চরে এ অভিযান পরিচালনা করেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন। এ সময় বেআইনিভাবে সার পরিবহনের দায়ে তিন ভ্যানচালকের প্রত্যেককে ২০০৬ সালের সার ব্যবস্থা আইনে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন— উপজেলার নাটুয়ারপাড়ার মৃত জোহর আলীর পুত্র হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের পুত্র নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিলন রানা।

অভিযানে অংশ নেওয়া কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, বস্তায় ভরে ভ্যানে করে সারগুলো তেকানি বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ তাদের হেফাজতে নেয়।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে ৫০ হাজার চারশ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি বলেন, ‘যারাই সারের অবৈধ মজুদ গড়ে তুলবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুবিতে শুরু হচ্ছে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনে’র ৮ম কর্মশালা

আজ শুভ বড়দিন

জুলাই সনদ ও সংবিধান দুটোকেই সম্মান করা উচিত : আন্দালিব পার্থ

নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’

ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

ওয়াইল্ডটিমের উদ্যোগে জয়মনিতে উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৬২৬, নিখোঁজ প্রায় ২ হাজার