Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৬২৬, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ২ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে অনলাইন বিবিসি জানিয়েছে, এর আগে মৃতের সংখ্যা ছিল ৫৭৯। অল্প সময়ের মধ্যেই তা বেড়ে ৬২৬-এ পৌঁছেছে। বিভিন্ন স্থানে পানিতে ভেসে উঠছে মরদেহ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের হাত বা পা দেখে শনাক্ত করে নানা কৌশলে পাথুরে মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করছেন।

নেপালের দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে ৫১৭ জন বিদেশি নাগরিক। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় বিভিন্ন কর্তৃপক্ষের দেওয়া মৃত ও নিখোঁজের পরিসংখ্যানে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।

এদিকে তিব্বতে ভূমিধসের ধ্বংসাবশেষে তৈরি হওয়া একটি হ্রদের পানির স্তর আবারও বাড়ছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে দ্বিতীয় দফায় কাদা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। নেপাল-তিব্বতের মধ্যকার প্রধান স্থলসীমান্ত গিয়েরং বন্দর এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী কমান্ড টিম পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে। পাশাপাশি পাহাড়ের ঢাল পর্যবেক্ষণ ও উদ্ধারকারীদের আগাম সতর্ক করতে পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করা হয়েছে।

আবহাওয়ার সাময়িক অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে উদ্ধারকারী দলগুলো জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরায় চালুর চেষ্টাও চলছে। প্রায় ২ হাজার মানুষ নিখোঁজ থাকার ঘটনায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও বিভিন্ন দেশের সরকার জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করেছে।

ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ নেপালে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, ১০ হাজারের বেশি পরিবারের খাবার ও জরুরি পানীয় পানির প্রয়োজন রয়েছে।

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। চীনও তিব্বতে ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামনে আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধার ও নিখোঁজদের সন্ধান কার্যক্রম আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল