Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা নেই ক্লাসেনের

প্রতিবেদক
বাসস
May 3, 2026 1:01 pm

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোন ইচ্ছা নেই দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিচ ক্লাসেনের। ভারতীয় সংবাদ মাধ্যমকে ক্লাসেন জানান, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছি না।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চাই।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে ছন্দে আছেন ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০ ইনিংস ব্যাট করে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেন তিনি। তার ব্যাটিং গড়- ৫৩.১২ এবং স্ট্রাইক রেট- ১৫৬.৮২।

আইপিএলের মঞ্চে ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ পিটারসেন লিখেন, ‘দক্ষিন আফ্রিকা এখনও বিশ্বকাপ জিততে পারেনি। দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ডের উচিত ক্লাসেনকে ফোন করে আবার তাকে দলে ফেরানোর চেষ্টা করা। কারণ ২০২৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে দলের জন্য বড় ভূমিকায় রাখতে পারবে সে।’

পিটারসেনের এমন স্ট্যাটাসের পর মুখ খুলেছেন ক্লাসেন। ভারতীয় সংবাদমাধ্যমকে ক্লাসেন বলেন, ‘দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছে নেই। আমি এখন জীবনের একটা নতুন অধ্যায়ে পা রেখেছি। লক্ষ্য হলো ক্রিকেট খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। রটারডাম দলের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। এছাড়া বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই।’

সদ্য ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল রটারডাম ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন ক্লাসেন।

২০২৫ সালের জুনে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্লাসেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত খেলছেন তিনি। আইপিএল ছাড়াও মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ইংল্যান্ডের হান্ড্রেড ক্রিকেট, ক্যারিবীয়ান ক্রিকেট লিগ (সিপিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ টুর্নামেন্টে খেলেছেন ক্লাসেন। ২৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৩ শতক ও ৪১ অর্ধশতকে ৬৬০০ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডিমলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, দিশেহারা কৃষক

কুড়িগ্রাম এনসিপির ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নাসিরনগরে বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

নাজিরপুরের খাল খনন না হলে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়বে কৃষকদের দাবি

কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা নবান্ন শুরু

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা