Tuesday , 16 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চাঁদাবাজির ঘটনায় ল্যাব অপারেটর আহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 16, 2025 7:48 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে কম্পিউটার ল্যাব অপারেটর মোঃ সাইদার রহমানকে (৩২) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। সহকর্মীরা আহত সাইদারকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সাইদারের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ও বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রাকিবুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে।

খবর পেয়ে রাতে জয়পুরহাট আধুনিক হাসপাতালে আহত ল্যাব অপারেটরকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তার চিকিৎসার খোজ খবর নেন ও তাঁর সুস্থতার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইটভাঙা শ্রমে বদলে গেছে নারীর জীবন

৪১০ রানে অলআউট জিম্বাবুয়ে

টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই

ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব

চৌদ্দগ্রাম স্টুডেন্স’স ওলেফেয়ার এসোসিয়েশনোর নেতৃত্বে তানভীর-রাফি