Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 3:40 pm

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

জাতি গঠনে শিক্ষা নীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জাতি গঠনে বিএনপির শিক্ষা: নাউ অর নেভার শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) বিকেল ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এই আলোচনা সভা শুরু হয়।

সেমিনারে বক্তারা বিএনপির প্রস্তাবিত শিক্ষা নীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও স্বনির্ভর জাতি গঠনের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নীতির কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এই পলিসির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির শিক্ষানীতি বিষয় রিসার্চ কমিটির সদস্য রেদোয়ান আহমদে ও মুনিয়া আমিন। এসময় তারা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ–শিক্ষা পর্যন্ত বিএনপির শিক্ষানীতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘ বিএনপির চেয়ারম্যান দেশে এসেই বলেছেন তার একটি প্ল্যান আছে। দেশের জন্য তার সব সেক্টরেই প্ল্যান আছে। তেমনই দীর্ঘদিন ধরে একটি রিসার্চ টিম শিক্ষানীতি নিয়ে কাজ করে আসছে। তারই কিছুটা আউটপুট বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা তার অংশ হিসাবে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করেছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে নববধূকে ‘অপহরণ’ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় যাওয়ার দাবি তামান্নার

এসএসসি পাসের আনন্দের মধ্যেও মিশে আছে স্বজন হারানোর দীর্ঘশ্বাস ৯ কিশোরের

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে : ভূমিমন্ত্রী

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা