Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হোসেনপুরে নববধূকে ‘অপহরণ’ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় যাওয়ার দাবি তামান্নার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 6:13 am

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর মাইক্রোবাস থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও ভিডিও বার্তায় নববধূ তামান্না আক্তার দাবি করেছেন, তাকে অপহরণ করা হয়নি। তার ভাষ্য, দীর্ঘদিনের প্রেমিক আতিকুর রহমান মিয়ার সঙ্গে তিনি নিজের ইচ্ছায় চলে গেছেন।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় বরযাত্রীর মাইক্রোবাস থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় নতুন মোড় এসেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তামান্না আক্তার বলেন, তাকে কেউ অপহরণ করেনি; বরং দীর্ঘদিনের প্রেমিক আতিকুর রহমান মিয়ার সঙ্গে তিনি স্বেচ্ছায় চলে গেছেন। তার দাবি, পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভিডিও বার্তায় তামান্না আক্তার বলেন, ‘আমি যেমনেই আইছি, জোর কইরা হউক, নিজের ইচ্ছায় হউক, যেমনেই হউক। আইছিতো আইছিই। এহন যদি যাইগাও, গেলেও তো আমার মান-সম্মান ফিরা আইতো না, আমার বাপ-মার মান-সম্মানও ফিরা আইতো না। গেইলেও কোনো লাভ নাই। আমি আইছি, এনেই থাকবাম।’ তবে তার এই বক্তব্যের পরও তিনি বর্তমানে কোথায় আছেন, কীভাবে সেখানে গেছেন এবং পুরো ঘটনা স্বেচ্ছায় নাকি জোরপূর্বক ঘটেছে—এসব বিষয় এখনো স্পষ্ট নয়। [তথ্য যাচাই প্রয়োজন]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার বিয়ে হয়। রোববার (৩০ আগস্ট) রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পথে হাজিপুর বাজার এলাকায় একদল যুবক গাড়ির গতিরোধ করে ভাঙচুর চালায় এবং পরে নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বরপক্ষ হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে তামান্না আক্তার ও আতিকুর রহমান মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। অভিযুক্ত আতিকুর রহমান মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। দলীয় সূত্রের দাবি, তিনি ছাত্রদলের কর্মী। হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ জানান, বিষয়টি তার জানা আছে এবং মেয়ের পরিবার থেকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ বলেন, আতিকুর রহমান মিয়া দলটির সমর্থক হলেও তার কোনো দলীয় পদ নেই, তাই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

এদিকে অভিযুক্ত আতিকুর রহমান মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। তবে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’ হোসেনপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কারা জড়িত এবং কীভাবে নববধূকে নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের

কিশোরগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের দাফন সম্পন্ন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থী মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা

কুড়িগ্রামে শিক্ষক অনুপস্থিতির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন

আড়িয়াল খাঁ নদের বুকে নৌকাবাইচের উৎসব