Wednesday , 1 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের দাফন সম্পন্ন

প্রতিবেদক
বাসস
July 1, 2026 4:46 am

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির দাফন আজ মঙ্গলবার বাদ জোহর তাদের নিজ নিজ গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে সম্পন্ন হয়েছে।

গাছবাড়ি মাজাহিরুল উলুম কৌমি মাদ্রাসা প্রাঙ্গণে নিহত ৫ জনের একসঙ্গে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। পরে নিহত মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদকে মাঝতালুক গ্রামে, জিবাল উদ্দিনকে আমরপুর এবং জসিম উদ্দিনকে আগতালুক গ্রামে নিজেদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

গত ২১ জুন সকালে কাতারের রাজধানী দোহায় প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা।

এদিকে, আজ সকাল পৌনে সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে কাতার থেকে সরাসরি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাশে এসে পৌঁছে। নিহতদের পরিবারের সদস্যরা তাদের স্বজনদের লাশ গ্রহণ করেন। এসময় কানাইঘাট-জকিগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল হাসান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী, সিলেট জেলা জামায়াত আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াত আমির ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

নিহতদের লাশ বাড়িতে পৌঁছানো ও দাফন-কাফনের জন্য এসময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন নিহত ৫ প্রবাসীর পরিবারের সদস্যের কাছে পরিবার প্রতি ৩৫ হাজার টাকা দেন। তিনি জানান, পরবর্তীতে প্রতিটি পরিবারকে আরো ৩ লক্ষ টাকা প্রদান করা হবে।

পাঁচটি অ্যাম্বুলেন্সযোগে একসঙ্গে পাঁচ প্রবাসীর লাশ কানাইঘাট এলাকায় পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতদের অধিকাংশই ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অকাল মৃত্যুতে স্ত্রী, সন্তান ও স্বজন তথা পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পুঠিয়ায় জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে ছাড় দেওয়া হবে না : লুৎফুর রহমান কাজল

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ, দিশেহারা কৃষক

তিস্তা নদী থেকে অবৈধ পাথর জব্দ, পরিবেশ রক্ষায় বিজিবির কঠোর অভিযান

বর্তমান প্রশাসন ফারজানা-নুরুলেরই কার্বন কপি মাত্র

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা

কুয়েটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চা-কফি ভেন্ডিং সেবা