শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে মোংলায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নে গভীর শোক প্রকাশ ও কুরআন খতমের আয়োজন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠন।

৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নে গভীর শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় এই শোকসভা এবং কুরআন খতমের আয়োজন করা হয়।

সকাল থেকেই চিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম এবং বিকালে বিশেষ মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর চলে যাওয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, উপজেলা জয়েন্ট সেক্রেটারি ঝংকার ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মিঠু, ইউনিয়ন বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি জালাল মুসল্লী, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩