Thursday , 2 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 2, 2025 12:36 pm

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে আনাফ (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে বছির মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক ময়মনসিংহ জেলার ডুলহরা থানার বতিহানা গ্রামের আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

নিহতের ভাই আরিফ হোসেন জানান আমার ছোট ভাই আনাফ গত এক সপ্তাহ যাবত ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের বছির মিয়ার তিনতলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওয়ালের প্লাস্টারের কাজ করছিলেন। কাজের ফাঁকে বিদ্যুতের তার সরিয়ে পাশের রুমে রাখতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে একটু দূরে গিয়ে পড়েন। তাৎক্ষণিক চিৎকারে শব্দ শুনে পাশে থাকা অপর নির্মাণ শ্রমিক জসিম মিজান তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকেই মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক জানান বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনার পুবে মারা যায়।

চৌদ্দগ্রাম থানার এসআই আরফিন জানান বিদ্যুতস্পৃষ্টে নিহত নির্মাণ শ্রমিকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত