শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিল্ম সোসাইটির পক্ষ থেকে চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আজকের এই আয়োজন সম্পর্কে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘মুক্তমঞ্চকে কিভাবে সিনেমা হলে পরিণত করা যায় এই বিষয়ে আমি চিন্তা করেছি। আমরা যেন স্টুডেন্টদের মধ্যে থেকে ভালো দর্শক শ্রেণি বের করে আনতে পারি। আমাদের এখন যে ক্রাইসিস রয়েছে নতুন ক্যাম্পাসে অডিটোরিয়াম পেলে সেটি কেটে যাবে। এছাড়া আমাদের নিজস্ব দুটি সাউন্ড সিস্টেম কিনতে পারলে ভালো হয় এবং এর জন্য আমরা এবং পরিচালনা কমিটিতে যারা আছেন সবাই মিলে কন্ট্রিবিউট করে নিয়ে নিব।’

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ‘আজকের এই “সহজ পাঠের গপ্পো” চলচ্চিত্রে দেখানো হয়েছে দরিদ্রতা কী, অর্থের মাধ্যমে সম্পর্কের মূল্যায়নসহ আরো অনেক বাস্তবমূখী শিক্ষা যা আমরা কখনো পড়ার মাধ্যমে জানতে পারতাম না। জীবনের এইসব ছোট ছোট বিষয়গুলো সামনে নিয়ে আসে চলচ্চিত্র। এজন্য আমাদের সুষ্টু চলচ্চিত্র দেখতে হবে। ‘

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘সিনেমা একটি আর্ট। যা আমাদের আবেগকে বহিঃপ্রকাশ করার অন্যতম মাধ্যম। মুক্তমঞ্চটাকে যদি আমরা ভালো পর্দা ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করাতে পারি, তবে তা একটি সিনেমা হলের আবহাওয়া তৈরি করতে পারবে। এটার প্রধান উদ্দেশ্য হলো সিনেমা হলের যত টিকিট বিক্রি হবে তা দিয়ে আমাদের একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে সাহায্য করা। ‘

ফিল্ম সোসাইটির ডিরেক্টর ফারদ্দিন কাদের বলেন,’ আজকে যারা নতুন সদস্য এসেছে তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করাতে পারি। ইতিমধ্যেই আমাদের বেশ কিছু কার্যক্রমের ভালোই সাড়া পাচ্ছি যা আমাদের কাছে একটি অনুপ্রেরণার বিষয়। এছাড়া আমরা জানুয়ারিতে মুক্তমঞ্চ আমাদের অর্থায়নে একটি সিনেমার আয়োজন করবো এবং যত টিকিট বিক্রি হবে সেই টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী অন্যন্যার চিকিৎসার জন্য দিয়ে দিবো। ‘

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩