Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার বাদী আবুল কাশেম মিলন আর নেই

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল কাশেমের জামাতা জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবুল কাশেম মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। তিনি বলেন, আবুল কাশেম মিলন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বাদীর মৃত্যু হলেও মামলার তদন্ত বা আইনি প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না। তবে তিনি নিজের মামলার বিচার ও রায় দেখে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় যমুনা পরিবহনের একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা, পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটির তদন্তভার পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-কে দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, ফিরছে ২০১৬ সালের অবসরের স্মৃতি

আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জামার্নির কেম্পটেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সস-এ সমাবর্তন অনুষ্ঠানে-সুমন চাকমা

মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ : আব্দুর রাকিব

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

নারীর অগ্রযাত্রায় এসএমই খাত : বাধা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার গল্প

কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি স্বপন সম্পাদক রাকিবুল

জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম