Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের ছোট ভাই ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনির হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষে প্রতিদিনের মতো বাড়ির পাশের কলাবাগানে যান নায়েব আলী। তবে সেদিন আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে কলাবাগান ও আশপাশে তার ব্যবহৃত টর্চলাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এতে পরিবারের সন্দেহ হয়, তিনি কোনো পরিকল্পিত ঘটনার শিকার হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ছড়িয়ে থাকা জিনিসপত্রের সূত্র ধরে বাড়ির পাশের ডোবায় খোঁজ চালানো হলে শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে নায়েব আলীর মরদেহ পাওয়া যায়। উদ্ধারের পর তার পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে বলেও অভিযোগ করেন মনির হোসেন।

পরিবারের দাবি, কিছুদিন আগে স্থানীয় মাদক কারবারিদের ঘরবাড়ি ভাঙার সময় নায়েব আলী নেতৃত্ব দিয়েছিলেন। তাদের ধারণা, তিনি মাদক কারবারিদের প্রতিশোধ অথবা রাজনৈতিক রোষানলের শিকার হতে পারেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো দাগ রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

গণঅভ্যুত্থানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

বিসমিল্লাহ পাঠের ৭ ফজিলত, যা প্রতিটি মুসলমানের জানা উচিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভা

ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ