Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মহিপুরে দেড়শ শীতার্তের মুখে হাসি ফোটালো ‘মানবিক সমাজ সেবা সংগঠন’

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 8:09 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

হাড়কাঁপানো এই শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মানবিক সমাজ সেবা সংগঠন’।

মহিপুরে সংগঠনটির উদ্যোগে অন্তত দেড়শ শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দেওয়া হয়েছে।

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে যারা খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ ঘরে বাস করেন, তাদের জন্য এই শীত হয়ে দাঁড়িয়েছে কষ্টের কারণ। এমন পরিস্থিতিতে এক চিলতে উষ্ণতা নিয়ে মহিপুরের দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো ‘মানবিক সমাজ সেবা সংগঠন’।

(৬ মঙ্গলবার) ৫টায় স্থানীয় এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতা ভুলে একমুঠো উষ্ণতার আশায় বিকেল থেকেই মহিপুরে ভিড় জমিয়েছিলেন কয়েকশ সাহায্যপ্রার্থী মানুষ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ১৫০ জন অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে এই উদ্যোগ। নতুন কম্বল ও শীতবস্ত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এই শীতে এমন সাহায্য তাদের জন্য পরম পাওয়া। অনেকে এমন মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার অনুরোধ জানান।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, শুধুমাত্র শীতবস্ত্র বিতরণই নয়, আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ মানুষের এই পাশে থাকাই প্রকৃত মানবিকতা। আশা করি এমন উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে আরও অনেকে এগিয়ে আসবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সাপের কামড়ে নারীর মৃত্যু

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৭ জুন

কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

রুহিয়ায় ​ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটির পথসভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর উন্মুক্ত রাখার নির্দেশ