Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 9:45 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

নিখোঁজ ছোটভাই মহব্বতকে খুঁজে বেড়াচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রহমতুল্লাহ।

জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোনাইল পক্ষিমারী গ্রামের দুলু আকন্দের সদ্য হেফজ শেষ করা ছেলে মহব্বত বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।

মহব্বত আমতলা হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। এই মাদ্রাসা থেকেই সে সদ্য হেফজ শেষ করেছে।

নিখোঁজের বিষয়ে মহব্বতের বড়ভাই রহমতুল্লাহ জানান, ‘ছোটভাই মহব্বত সকালের খাবার খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু মাদ্রাসায় পৌঁছায়নি। আত্মীয়স্বজন ও আশপাশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মাদারগঞ্জ থানায় একটি জিডি করেছি, কিন্তু পুলিশি কোনো সহায়তা পাইনি এখনো।’

উল্লেখ্য, মহব্বতের বয়স ১৫–১৬ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিলো সাদা জুব্বা ও জেকেট। সে শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় বাসা থেকে বের হয়। তার কাছে কোনো মোবাইল ফোন ছিলো না।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫”

কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের গনসংযোগ অনুষ্ঠিত

মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে জুতার মালা পরালেন স্থানীয়রা

কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ

নারীরা ‘শারীরিক ভাবে দুর্বল’ হলেও অপরিহার্য : কিম জং উন

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান