Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নারীরা ‘শারীরিক ভাবে দুর্বল’ হলেও অপরিহার্য : কিম জং উন

প্রতিবেদক
বাসস
March 9, 2026 8:48 am

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের নারীদের ‘শারীরিকভাবে দুর্বল’ তবে ‘দৃঢ়চেতা’ বলে প্রশংসা করেছেন। তিনি নারীদের ‘বিপ্লবের মজবুত স্তম্ভ’ হিসেবে অভিহিত করেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন কিম। সেখানে উত্তর কোরিয়ার নারীদের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ’র ইংরেজিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, কিম বলেন, ‘আমাদের সমসাময়িক নারীরা বিপ্লবের মজবুত স্তম্ভ হয়ে উঠেছেন।’

তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে দুর্বল হলেও তারা নিঃসন্দেহে দৃঢ়চেতা। তাদের সাদামাটা মুখে সাহসের ছাপ স্পষ্ট, আর মুখের বলিরেখায় ফুটে ওঠে অক্লান্ত পরিশ্রমের গল্প।’

সপ্তাহের শেষ দিনের এই অনুষ্ঠানে কিমের স্ত্রী রি সল জু এবং কন্যা জু এ উপস্থিত ছিলেন।

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায়, জু এ তার বাবার পাশে তার হাত ধরে বসে আছেন। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই এই পারমাণবিক রাষ্ট্রে তাকে কিমের অপ্রকাশিত সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছে।

অনুষ্ঠানে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরাও অংশ নেন। কিমের ভাষণের পর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ সংস্থাটি জানায়, উপস্থিত দর্শকরা বিপুল করতালির মাধ্যমে কিমের বক্তব্যকে স্বাগত জানান।

কয়েক দশক ধরে কিম পরিবার উত্তর কোরিয়া শাসন করে আসছে এবং দেশটিতে এই পরিবারের ‘বংশীয় ঐতিহ্য’কে কেন্দ্র করে এক বিশেষ রাজনৈতিক বলয় গড়ে তোলা হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ গত ১৫ বছরে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : মির্জা ফখরুল

কুবিতে ব্র্যাক ক্যারিয়ার হাব-এর সেমিনার অনুষ্ঠিত

জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে

বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সেনা সদস্যের মৃত্যু

পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

দাবি আদায়ে গণঅনশনের ঘোষণা দিল ববি শিক্ষার্থীরা