Wednesday , 9 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যতম সহযোগী সংগঠন যুব বিভাগের সক্রিয় কর্মী মরহুম এনামুল হকের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৮ জুলাই বিকাল ৪ টায় মরহুমের নিজ গ্রাম নওডুবাতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ কামরুই ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুম এনামুল হক ছিলেন যুব জামায়াতে ইসলামীর একজন নিষ্ঠাবান, আদর্শিক ও নিবেদিত প্রাণ যুব বিভাগের সক্রিয় কর্মী। ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সব সময় মানুষের পাশে দাঁড়াতেন, দাওয়াতি কাজকে প্রাধান্য দিতেন এবং সংগঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। তার এ অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু,
ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রশেদুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ মেহেদী হাসান ও ইউনিয়ন টিম সদস্য মোঃ সেকেন্দার আলী প্রমুখ।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরাক থেকে ছোড়া ড্রোন হামলা প্রতিহত করার দাবি সিরিয়ার

ইসলামী ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন

জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা

দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

আমতলী বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা