Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার সরকারি বাসভবন ছেড়ে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবনে পৌঁছান।

বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে প্রবেশের পর রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্ট নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, এখন থেকে তিনি বঙ্গভবনেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সপরিবারে সেখানেই বসবাস করবেন।

এর আগে, গত ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরও আগে, ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে বিজয়ী হন তিনি। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ব্যবস্থায় অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী খেলার মাঠ তৈরির উদ্যোগ

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

কুষ্টিয়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র

আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু”

দক্ষিণ আফ্রিকা ছেড়ে ফিরে এসে নতুন করে জীবন গড়ার লড়াইয়ে অভিবাসন প্রত্যাশীরা

কানাডাকে হতাশ করে গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউটে সুইজারল্যান্ড

চোখের স্বাস্থ্য জাতীয় উন্নয়নের বড় অংশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক