Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ময়মনসিংহে সেনাবাহিনীর গাড়ী ও বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 19, 2026 9:38 am

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক ৫০ বছর বয়সী আব্দুল বাসেত। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্পের কার্যক্রম সম্পন্ন করে ময়মনসিংহের দিকে ফিরছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সরাসরি সংঘর্ষ হয়। প্রচণ্ড আঘাতে দুটি যানবাহনের সামনের অংশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত ১০ থেকে ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এতে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত থাকলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে বলে ওসি রাশেদুল হাসান জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

‎কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মাত্রায় শাস্তি

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হরমুজ প্রণালীতে বিনা অনুমতিতে চলাচলের বিরুদ্ধে সতর্কবার্তা ইরানের

অবৈধভাবে মজুদ ৭ হাজার কেজি মিষ্টি জব্দ, দুই লাখ টাকা জরিমানা