Wednesday , 10 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র সৌরভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 10, 2025 5:44 am

মোঃ আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ সৌরভ হোসেন(১৮) দূরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। মাত্র ৮ লাখ টাকা হলেই অপারেশন করা হবে তার। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাঁর চিকিৎসাসেবা থমকে আছে।

সৌরভ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের আবদুল হান্নান মিয়াজী ও কামরুন নাহার লাভলী দম্পত্তির প্রথম সন্তান। সৌরভ কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী।

সৌরভের মা কামরুন নাহার লাভলী জানান, ২০২৪ সালে বিজয়করা সুফিয়া রহমান দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পড়ালেখায় ছিল অত্যন্ত মেধাবী। আগামীর স্বপ্নকে বড় করতে কুমিল্লা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হয়। তারপরই সে অসুস্থ্য হয়ে পড়ে। বিভিন্ন চিকিৎসা সেবা শেষে ঢাকার কাকরাইলে অরোরা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষায় তার ব্রেনে টিউমার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক তার ব্রেন অপারেশনের পরামর্শ দেয়।

তার বাবা একজন অটোরিকশা চালক। ধার দেনা করে চলতি বছরের ১৭ জানুয়ারী ব্রেনে অস্ত্রোপাচার করা হয়। এতে তার পরিবারের ২৫ লক্ষ টাকা খরচ হয় বলে তার কামরুন নাহার লাভলী জানান। হঠাৎ করে সৌরভের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করে জানতে পারে, তাঁর ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয় এবং মাথায় পূনরায় অপারেশন করতে হবে। এতে ব্যয় হবে আরও ৮ লক্ষ টাকা।

বর্তমানে ঢাকা মিরপুর-১ এ অবস্থিত ডেল্টা হসপিটালে চিকিৎসাসেবা গ্রহণ করছে। প্রতিদিন তাকে কেমোথেরাপি দিতে হয়। এরই মাঝে সৌরভের ডান পা এবং ডান হাত অচল হয়ে যায়। বর্তমানে তার অবস্থা শঙ্কটাপন্ন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত মাথা এবং ফুসফুসের অপারেশন করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়।

তাকে সহযোগিতা করতে তাঁর পরিবার সাহায্য চেয়েছেন;
সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় একাউন্ট নং-১৩০৭৮০১০২১৮৫৯ ও বিকাশ-০১৭৬৭০৪৯৭১১(সৌরভের মা)।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩

মুসলিম বন্ধুর জানাযায় অংশ নিয়ে ভাইরাল সেই সুধীর বাবুর মৃত্যু

পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য

তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ

কুবির নটরডেমিয়ান পরিবারের নেতৃত্বে পিয়াস-হৃদয়

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে জয়পুরহাটে ছাত্র শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ