Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, জীবিত উদ্ধার দুই শিশু

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওন পলাতক রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল এবং দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ভবনের মালিককে জানান।

পরে দেখা যায়, ফ্ল্যাটের মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো। স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করেন। এরপর অন্য একটি কক্ষে ইসরাত জাহানের মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের ১০ বছর বয়সী মেয়ে স্নেহা ও ৫ বছর বয়সী ছেলে মমিন শাহরিয়ার বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে পলাতক স্বামী কাউসার আহম্মেদ শাওনকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর পাশে নজরুল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটরা

সিরাজগঞ্জের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করলেন হাজী মো. আব্দুস সাত্তার

ঝালকাঠিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন গোলাম আজম সৈকত

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার

‘ভালো হয়ে যাও মাসুদ’ আলোচিত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের ঢাকায় বদলি

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের ব্যাপক গণসংযোগ

নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের উদ্যোগ

প্রথমবার বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর শোরুমে হামলা-লুট, হত্যার হুমকির অভিযোগ